বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৭৭
’আইয়্যাশ ইবনুল ওয়ালিদ (রহঃ) ... ’উরাওয়া ইবনু যুবায়র (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ ইবনু ’আমর ইবনুল ’আস (রাঃ) এর নিকট বললাম, মক্কার মুশরিক কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সর্বাপেক্ষা কঠোর আচরণের বর্ণনা দিন। তিনি বললেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা শরীফের (পশ্চিম পার্শ্বস্থ) হিজর নামক স্থানে সালাত (নামায/নামাজ) আদায় করছিলেন। তখন ’উকবা ইবনু আবূ মু’য়াইত এল এবং তার চাঁদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্ঠনালী পেচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলল। তখন আবূ বকর (রাঃ) এগিয়ে এসে ’উকবাকে কাঁধে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে সরিয়ে দিলেন এবং বললেন, তোমরা এমন ব্যাক্তিকে হত্যা করতে চাও যিনি বলেন, একমাত্র আল্লাহ্ তা’আলাই আমাদের প্রতিপালক।