Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৮৩

প্রায় ১ মিনিট · ৬৩ শব্দ

কুতায়বা ইবনু সা’ঈদ (রহঃ) ... কায়স (রহঃ) বলেন, আমি সা’ঈদ ইবনু যায়েদ ইবনু ’আমর ইবনু নুফায়ল (রাঃ) কে কুফার মসজিদে বলতে শুনেছি যে, তিনি বলেন, আল্লাহর কসম, ’উমরের ইসলাম গ্রহণের পূর্বে আমার ইসলাম গ্রহণের কারণে তাঁর হাতে আমাকে বন্দী অবস্থায় দেখেছি। তোমরা উসমান (রাঃ) এর সথে যে ব্যবহার করলে এ কারণে যদি ওহুদ পাহাড় দীর্ণ-বিদীর্ণ হয়ে যায় তবে তা হওয়া সঙ্গতই হবে।

ছবি বানান