Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৫৮৮

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

মুহাম্মদ ইবনুল মুসান্না (রহঃ) ... কাইস (রহঃ) বলেন, আমি সা’ঈদ ইবনু যায়েদ (রাঃ)-কে তাঁর কওমকে লক্ষ্য করে একথা বলতে শুনেছি যে, আমি দেখেছি উমর (রাঃ) আমাকে এবং তার বোন ফাতিমাকে ইসলাম গ্রহণ করার কারণে বেঁধে রেখেছেন। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নি। তোমরা উসমান (রাঃ) এর সাথে যে আচরণ করেছ তার কারণে যদি ওহুদ পাহাড় ভেঙ্গে পড়ে তবে তা হওয়াটাই স্বাভাবিক।

ছবি বানান