বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৬২০
ইসহাক ইবনু ইয়াযীদ দামেশ্কী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলতেন, (মক্কা) বিজয়ের পর হিজরতের কোন প্রয়োজন নেই। আওযায়ী ’আতা (রহঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উবায়দা ইবনু উমায়র লাইসী এর সঙ্গে আয়িশা (রাঃ) এর সাথে সাক্ষাত করলাম। তারপর তাঁকে হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এখন হিজরতের কোন প্রয়োজন নেই। অতীতে মু’মিনদের কেউ তার দ্বীনের জন্য তার প্রতি ফিত্নার ভয়ে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি হিজরত করতেন আর আজ আল্লাহ ইসলামকে বিজয়ী করেছেন। এখন কোন মু’মিন তার রবের ইবাদাত যেখানে ইচ্ছে (নির্বিঘ্নে) করতে পারে। তবে জিহাদ ও নিয়্যাত (কল্যাণ ও ফজিলতের) রয়েছে।