বুখারী শরীফ - হাদীস নং ৩,৬২৮
তিনি বলেন, তখন তাঁর গর্ভে ছিলেন আবদুল্লাহ ইবনু যুবায়ের, তিনি বলেন, আমি এমন সময় হিজরত করি যখন আমি আসন্ন প্রসবা। আমি মদিনায় এসে কুবাতে অবতরণ করি। এ কুবায়ই আমি পুত্র সন্তানটি প্রসব করি। এরপর আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাঁর কোলে দিলাম। তিনি একটি খেজুর আনলেন এবং তা চিবিয়ে তার মুখে দিলেন। কাজেই সর্বপ্রথম যে বস্তুটি আবদুল্লাহর পাকস্থলীতে প্রবেশ করল তা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুথু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবানো খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতর-এর তালুর অংশে লাগিয়ে দিলেন। এরপর তার জন্য দু’আ করলেন এবং বরকত কামনা করলেন। তিনি হলেন প্রথম নবজাতক সন্তান যিনি (হিজরতের পর) মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। খালিদ ইবনু মাখলদ (রহঃ) উক্ত রেওয়াত বর্ণনায় যাকারিয়া ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) এর অনুসরণ করেছেন। এতে রয়েছে যে, আসমা (রাঃ) গর্ভাবস্থায় হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসেন।