বু
বুখারী শরীফ - হাদীস নং ৩৬৩
তিনি বলেনঃ আমি জাবির ইবনু ’আবদুল্লাহ (রহঃ)-এর কাছে গিয়ে দেখি তিনি একটি মাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করছেন অথচ তাঁর একটা চাঁদর সেখানে রাখা ছিল। সালাতের পর আমার বললামঃ হে আবূ আবদুল্লাহ! আপনি সালাত আদায় করছেন, অথচ আপনার চাঁদর তুলে রেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মত নির্বোধদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এভাবে সালাত আদায় করতে দেখেছি।