বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৬৪৪
ইয়াহ্ইয়া ইবনু সুলায়মান (রহঃ) ... ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন, যে বছর উমর (রাঃ) শেষ হাজ্জ (হজ্জ) আদায় করেন সে বছর আবদুর রহমান ইবনু ’আউফ (রাঃ) মিনায় তাঁর পরিবারের কাছে ফিরে আসেন এবং সেখানে আমার সাথে তাঁর সাক্ষাত ঘটে। ’(উমর (রাঃ) লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলে) আবদুর রহমান (রাঃ) বললেন, হে আমীরুল মুমিনীন হাজ্জ (হজ্জ) মওসুমে বুদ্ধিমান ও নির্বোধ সব রকমের মানুষ একত্রিত হয়। তাই আমার বিবেচনায় আপনি ভাষণ দান থেকে বিরত থাকুন। এবং মদিনা গমন করে ভাষণ দান করুন। মদিনা হল দারুল হিজরত, (হিজরতের স্থান) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের পবিত্র ভূমি। সেখানে আপনি অনেক জ্ঞানী গুনী ও বুদ্ধিমান লোককে একত্রে পাবেন। ’উমর (রাঃ) বললেন, মদিনায় গিয়েই সর্বপ্রথম আমার ভাষণটি অবশ্যই প্রদান করব।