বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৬৪৭
আবূ বকর (রাঃ) ঈদুল ফিত্র অথবা ঈদুল আযহার দিনে তাঁকে দেখতে এলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আয়িশা (রাঃ) এর গৃহে অবস্থান করছিলেন। ঐ সময় দু’জন অল্প বয়সী বালিকা এ কবিতাটি উচ্চঃস্বরে আবৃত্তি করছিল যা আনসারগণ বু’আস যুদ্ধে আবৃত্তি করেছিল। তখন আবূ বকর (রাঃ) দু’বার বললেন, এ হল শয়তানের বাদ্যযন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবূ বকর, তাদেরকে ছেড়ে দাও। কেননা প্রত্যেক সম্প্রদায়েরই ’ঈদ রয়েছে আর আজকের দিন হল আমাদের ’ঈদের দিন।