বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৬৪৯
তিনি সাইব ইবনু উখতে নাম্র (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, আপনি (মুহাজিরদের হাজ্জ (হজ্জ) সম্পাদানান্তে) মক্কায় অবস্থান সম্পর্কে কি শুনেছেন? তিনি বললেন, আমি ’আলা ইবনুল হাযরামী (রাঃ)-এর নিকট শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের জন্য তাওয়াফে সদর আদায় করার পর তিন দিন মক্কায় অবস্থান করার অনুমতি রয়েছে।