বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৬৫১
তিনি বলেন, প্রথম অবস্থায় দু’ দু’ রাক’আত করে সালাত (নামায/নামাজ) ফরয করা হয়েছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ঐ সময় সালাত চার রাক’আত করে দেয়া হয়। এবং সফরকালে পূর্বাবস্থায় অর্থাৎ দু’রাক’আত বহাল রাখা হয়। আব্দুর রাজ্জাক (রহঃ) মা’মর সূত্রে রেওয়াত বর্ণনায় যাদীদ ইবনু যুবার-এর অনুসরণ করেছেন।