Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৬৫৫

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

’আলী ইবনু ’আবদুল্লাহ (রহঃ) ... ’আবদুর রাহমান ইবনু মুত্‌’ঈম (রাঃ) বলেন, আমার ব্যবসায়ের একজন অংশীদার কিছু দিরহাম (রৌপ্য মুদ্রা) বাজারে নিয়ে বাকীতে বিক্রি করে। আমি বললাম, সুবাহানাল্লাহ। এরূপ ক্রয়-বিক্রয় কি জায়িয? তিনিও বললেন, সুবাহানাল্লাহ! আল্লাহর কসম, আমি ইহা খোলা বাজারে বিক্রি করেছি তাতে কেউ তো আপত্তি করেন নি। এরপর বারা’ ইবনু ’আযিব (রাঃ) কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন আমরা এরূপ বাকীতে ক্রয়-বিক্রয় করতাম; তখন তিনি বললেন যদি নগদ হয় তবে তাতে কোন বাঁধা নেই। আর যদি ধারে হয় তবে যায়িয হবে না। তুমি যায়েদ ইবনু আরকাম (রাঃ) এর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করে নাও। কেননা তিনি আমাদের মধ্যে বড় ব্যবসায়ী ছিলেন। এরপর আমি যায়েদ ইবনু আরকামকে জিজ্ঞাসা করলাম। তিনিও অনুরূপ বললেন। সুফিয়ান (রহঃ) রাবী হাদীসটি কখনও এরূপ বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আমাদের নিকট আসেন, তখন আমরা হাজ্জের (হজ্জ) মৌসুম পর্যন্ত মিয়াদে বাকীতে ক্রয়-বিক্রয় করতাম।

ছবি বানান