বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৬৫৮
যিয়াদ ইবনু আইয়ুব (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) বর্নণা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন দেখতে পেলেন ইয়াহুদীগণ ’আশূরা (আশুরা/আসুরা/আসূরা) দিবসে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করে। তাদেরকে সাওম পালনের কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলল, এদিনই আল্লাহ তা’আলা মূসা (আলাইহিস সালাম) ও বনী ইসরাঈলকে ফিরাউনের উপর বিজয় দান করেছিলেন। তাই আমরা ঐ দিনের সম্মানার্থে সাওম পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরা মূসা (আলাইহিস সালাম) এর অধিক নিকটবর্তী। এরপর তিনি সাওম পালনের আদেশ দেন।