বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৭০২
ইসহাক ইবনু ইব্রাহীম (রহঃ) ... মু’আয ইবনু রিফাআ’ ইবনু যুরাকী (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তার পিতা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের একজন। তিনি বলেন, একদা জিবরীল (আলাইহিস সালাম) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আপনারা বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে কিরূপ গণ্য করেন? তিনি বললেন, তাঁরা সর্বোত্তম মুসলিম অথবা (বর্ণনাকারীর সন্দেহ) এরূপ কোন বাক্য তিনি বলেছিলেন। জিবরীল (আলাইহিস সালাম) বললেন, ফিরিশ্তাগণের মধ্যে বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণও তদ্রুপ মর্যাদার অধিকারী।