বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৭০৪
একজন ফিরিশ্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন। (অন্য সনদে) ইয়াহ্ইয়া থেকে বর্ণিত যে, ইয়াযীদ ইবনুল হাদ (রহঃ) তাকে জানিয়েছেন যে, যেদিন মু’আয (রাঃ) এ হাদিসটি বর্ণনা করেছিলেন সেদিন আমি তার কাছেই ছিলাম। ইয়াযীদ বলেছেন, মু’আয (রাঃ) বর্ণনা করেছেন যে, প্রশ্নকারী ফিরিশ্তা হলেন জিবরীল (আলাইহিস সালাম)।