Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৭৭২

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, একবার উমর ইবনু খাত্তাব (রাঃ) কতকগুলো চাদর মদিনাবাসী মহিলাদের মধ্যে বন্টন করলেন। পরে একটি সুন্দর চাঁদর অবশিষ্ট রয়ে গেল। তার নিকট উপস্থিত লোকদের একজন বলে উঠলেন, হে আমীরুল মু’মিনীন, এ চাঁদরখানা আপনার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতনী আলী (রাঃ) এর কন্যা উম্মে কুলসুম (রাঃ) কে দিয়ে দিন। উমর (রাঃ) বললেন, উম্মে সালীত (রাঃ) তার চেয়েও অধিক হকদার। উম্মে সালীত (রাঃ) আনসারী মহিলা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়আত গ্রহণ করেছেন। উমর (রাঃ) বললেন, উহুদের দিন এ মহিলা আমাদের জন্য মশক ভরে পানি এনেছিলেন।

ছবি বানান