Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৮

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীঃ আল্লাহর নিকট সবচাইতে পসন্দনীয় হল দীন-ই হানীফিয়্যা যা সহজ সরল। ৩৮। আবদুস সালাম ইবনু মুতাহ্‌হার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ নিশ্চয়ই দ্বীন সহজ-সরল। দ্বীন নিয়ে যে কড়াকড়ি করে দ্বীন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং (মধ্যপন্থার) নিকটবর্তী থাক, আশান্বিত থাক এবং সকাল-সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (ইবাদতের মাধ্যমে) আল্লাহর সাহায্য প্রার্থনা কর।

ছবি বানান