Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৮০

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেনঃ আমি জারীর ইবনু ’আবদুল্লাহ (রাঃ)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। তারপর উযূ (ওজু/অজু/অযু) করলেন আর উভয় মোজার উপরে মাসেহ করলেন। তারপর তিনি দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কেও এরূপ করতে দেখেছি। ইবরাহীম (রহঃ) বলেনঃ এই হাদীস মুহাদ্দিসীনের কাছে অত্যন্ত পছন্দনীয়। কারণ জারীর (রাঃ) ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ যুগের ইসলাম গ্রহণকারীদের একজন।

ছবি বানান