Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩৮৫

প্রায় ২ মিনিট · ১৬৬ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা ’লা ইলাহা ইল্লাল্লাহ’ স্বীকার করবে। যখন তারা তা স্বীকার করে নেয়, আমাদের মত সালাত (নামায/নামাজ) আদায় করে, আমাদের কিবলামুখী হয় এবং আমাদের যবেহ করা প্রাণী খায়, তখন তাদের জান ও মালসমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়। অবশ্য রক্তের বা সম্পদের দাবীর কথা ভিন্ন। আর তাদের হিসাব আল্লাহর কাছে। ’আলী ইবনু ’আবদুল্লাহ (রহঃ) হুমায়দ (রহঃ) সুত্রে বর্ণিত, তিনি বলেনঃ মায়মূন ইবনু সিয়াহ আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞাসা করলেনঃ হে আবূ হামযাহ, কিসে কিসে মানুষের জান ও মাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যাক্তি লা ইলাহা ইল্লাল্লাহ-এর সাক্ষ্য দেয়, আমাদের কেবলামূখী হয়, আমাদের সালাত আদায় করে, আমাদের যবেহ করা প্রাণী খায়, সে-ই মুসলিম। অন্য মুসলিমদের মতই তার অধিকার রয়েছে। আর অন্য মুসলিমদের মতই তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইবনু আবূ মারয়াম, ইয়াহইয়া ইবনু আয়্যূব (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (অনুরূপ) বর্ণনা করেন।

ছবি বানান