Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৫৪

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেন, আমি হাজ্জ (হজ্জ) করতে যাওয়ার পথে সালাতরত এক কাওমের নিকট দিয়ে রাস্তা অতিক্রম করার সময় তাদেরকে বললাম, এ জায়গাটি কিরূপ সালাত (নামায/নামাজ)-এর স্থান? তাঁরা বললেন, এটা সেই বৃক্ষ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাহাবীদের থেকে) বায়াতে রিদওয়ান গ্রহণ করেছিলেন। এর পর আমি সাঈদ ইবনু মূসায়্যিব (রহঃ) এর কাছে গেলাম এবং এ ব্যাপারে এ ব্যাপারে তাঁকে সংবাদ দিলাম। তখন সাঈদ ইবনু মূসায়্যিব) (রহঃ) বললেন, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, বৃক্ষটির নিচে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাঁদের মধ্যে একজন। মূসায়্যিব (রহঃ) বলেছেন, পরবর্তী বছর আমরা যখন সেখানে গেলাম তখন আমরা আর ওই বৃক্ষটিকে নির্দিষ্ট করতে পারলাম না। আমাদেরকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। সাঈদ (রহঃ) বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ (এখানে উপস্থিত হয়ে বায়াত গ্রহণ করা সত্ত্বেও) তা চিনতে পারলেন না আর তোমরা তা চিনে ফেলেছ? তাহলে তোমরা কি তাদের চেয়েও অধিক বিজ্ঞ?

ছবি বানান