Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৫৮

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, হাররার ঘটনার দিন যখন লোকজন আবদুল্লাহ ইবনু হানযালা (রাঃ) এর হাতে বায়াত গ্রহণ করছিলেন, তখন ইবনু যায়দ (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইবনু হানযালা (রাঃ) লোকদেরকে কিসের উপর বায়াত গ্রহণ করছেন? তখন তাঁকে বলা হল, মৃত্যুর উপর বায়াত গ্রহণ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে এ ব্যাপারে আমি আর কারো হাতে বায়াত গ্রহণ করব না। তিনি হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অংশগ্রহণ করেছিলেন।

ছবি বানান