বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৬৪
তিনি বলেন, একদা আমি হাঁড়িতে গাধার গোশত রান্না করছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তাঁর মুনাদী (ঘোষক আবূ তালহা) ঘোষণা দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। (অন্য এক সনদে) মাজযা (রহঃ) অপর এক ব্যাক্তি থেকে অর্থাৎ বৃক্ষের নিচে অনুষ্ঠিত বায়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবী উহবান আউস (রাঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর [উহবান ইবনু আউস (রাঃ)] এর হাঁটুতে আঘাত লেগেছিল। তাই তিনি সালাত (নামায/নামাজ) আদায় করার সময় হাঁটুর নিচে বালিশ রাখতেন।