Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৮৭৯

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

একদিন তিনি লোকদের কাছে কাসামাত সম্পর্কে পরামর্শ জানতে চেয়ে বললেন, তোমরা এ কাসামা সম্পর্কে কি বল? তাঁরা বললেন, এটা সত্য এবং হোক। আপনার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলীফাগণ সকলেই কাসামাতের* নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, এ সময় আবূ কিলাবা (রহঃ) উমর ইবনু আবদুল আযীয (রহঃ) এর পেছনে দাঁড়িয়েছিলেন। তখন আম্বাসা ইবনু ইবনু সাঈদ (রহঃ) বললেন, উরায়না গোত্র সম্পর্কে আনাস (রাঃ) এর হাদীসটি কোথায় এবং কে জানো? তখন আবূ কিলাবা (রহঃ) বললেন, হাদিসটি আমার জানা আছে। আনাস ইবনু মালিক (রাঃ) আমার কাছেই হাদিসটি বর্ণনা করেছেন। আবদুল আযীয ইবনু সুহায়ব (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, আনাস ইবনু মালিক (রাঃ) থেকে উকল গোত্রের কথা উল্লেখ করে ঘটনাটি বর্ণনা করেছেন।

ছবি বানান