Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৩৩

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মায়মূনা (রাঃ) কে বিয়ে করেছেন এবং (ইহরাম খোলার পরে) হালাল অবস্থায় তিনি তাঁর সাথে বাসর যাপন করেন। মায়মূনা (রাঃ) (মক্কার নিকটেই) সারিফ নামক স্থানে ইন্তেকাল করেছেন। [ইমাম বুখারী (রহঃ) বলেন] অপর একটি সনদে ইবনু ইসহাক-ইবনু আবূ নাজীহ্ ও আবান ইবনু সালিহ-আতা ও মুজাহিদ (রহঃ)-ইবনু আব্বাস (রাঃ) থেকে অতিরিক্ত এতটুকু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাযা আদায়ের সফরে মায়মূনা (রাঃ) কে বিয়ে করেছিলেন।

ছবি বানান