Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৪৪

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর তিনি যেসব অভিযান (বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে) পাঠিয়েছিলেন তম্মধ্যে নয়টি অভিযানে আমি অংশ নিয়েছি। এসব অভিযানে একবার আবূ বকর (রাঃ) আমাদের সেনাপতি থাকতেন, আরেকবার উসামা (রাঃ) আমাদের সেনাপতি থাকতেন। উমর ইবনু হাফস ইবনু গিয়াস (রহঃ) অপর একটি হাদীসে তাঁর পিতা ইয়াযীদ ইবনু আবী উবায়দা (রাঃ) এর মাধ্যমে সালমা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশ নিয়েছি। আর তিনি (বিভিন্ন দিকে) যেসব সেনাদল পাঠিয়েছিলেন এর নয়টি সেনাদলে অংশ নিয়েছি। এ সব সেনাদলে একবার আবূ বকর (রাঃ) আমাদের সেনাপতি থাকতেন। আরেকবার উসামা (রাঃ) আমাদের সেনাপতি থাকতেন।

ছবি বানান