বু
বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৫৭
মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় লোহার টুপি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন। তিনি সবেমাত্র টুপি খুলেছেন এ সময় এক ব্যাক্তি এসে বলল, ইবনু খাতাল কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা কর।* ইমাম মালিক (রহঃ) বলেছেন, আমাদের ধারণামতে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ্রাম অবস্থায় ছিলেন না। তবে আল্লাহ্ আমাদের চেয়ে ভাল জানেন।