Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৩,৯৬০

প্রায় ২ মিনিট · ২২২ শব্দ

অনুচ্ছেদ : মক্কা নগরীর উঁচু এলাকার দিক দিয়ে নবী (সা) প্রবেশের বর্ণনা। লায়স (র) ......... আবদুল্লাহ ইবন উমর (রা.) থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা.) তাঁর সওয়ারীতে আরােহণ করে উসামা ইবন যায়িদকে নিজের পেছনে বসিয়ে মক্কা নগরীর উঁচু এলাকার দিক দিয়ে মক্কায় প্রবেশ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন বিলাল এবং বায়তুল্লাহর চাবি রক্ষক উসমান ই তালহা। অবশেষে তিনি নিবী (সা.) মসজিদে হারামের সামনে সওয়ারী থামালেন এবং উসমান ইবন তালহাকে চাবি এনে (দরজা খােলার) আদেশ করলেন। এরপর রাসূলুল্লাহ (সা.) (কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন উসামা ইবন যায়দ, বিলাল এবং উসমান ইবন তালহা (রা)। সেখানে তিনি দিবসের দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে (নামায তাকবীর ও অন্যান্য দোয়া করার পর) বের হয়ে এলেন। তখন অন্যান্য লােক (কাবার ভিতরে প্রবেশের জন্য) দ্রুত ছুটে এলাে। তন্মধ্যে আবদুল্লাহ ইবন উমর (রা.) প্রথমেই প্রবেশ করলেন এবং বিলাল (রা)-কে দরজার পাশে দাঁড়ানো পেয়ে জিজ্ঞাসা করলেন—রাসূলুল্লাহ (সা.) কোন জায়গায় নামায আদায় করেছেন? তখন বিলাল তাকে তাঁর নামাযের জায়গাটি ইশারা করে দেখিয়ে দিলেন। আবদুল্লাহ ইবন উমর (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) কত রাকাত আদায় করেছিলেন বিলাল (রা.)-কে আমি এ কথাটি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। ৩৯৬০। হায়সাম ইবনু খারিজা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু এলাকা ’কাদা’-এর দিক দিয়ে প্রবেশ করেছেন। আবূ উসামা এবং ওহায়ব (রহঃ) ’কাদা’-এর দিক দিয়ে প্রবেশ করার বর্ণনায় হাব্‌স ইবনু মায়সারা (রহঃ)-এর অনুসরণ করেছেন।

ছবি বানান