বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০২৪
সুলায়মান ইবনু দাউদ আবূ রাবী’ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত, বিদায় হাজ্জের (হজ্জের) পূর্ববর্তী যে হাজ্জ (হজ্জ) অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর (রাঃ) কে আমীরুল হাজ্জ (হজ্জ) নিযুক্ত করেছিলেন। সেই হাজ্জের (হজ্জের) সময় আবূ বকর (রাঃ) তাঁকে [আবূ হুরায়রা (রাঃ) কে] একটি ছোট দলসহ লোকজনের মধ্যে এ ঘোষনা দেওয়ার জন্য পাঠিয়ছিলেন যে, আগামী বছর কোন মুশরিক হাজ্জ (হজ্জ) করতে পারবেনা। আর উলঙ্গ অবস্থায়ও কেউ বায়তুল্লায় তাওয়াফ করতে পারবেনা।