Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০২৬

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

নুআইম (রহঃ) ... ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিত, বনী তামীমের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসলে তিনি তাদেরকে বললেন, ’হে বনী তামীম! খোশ-খবরী গ্রহন কর। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি খোশ-খবরী দিয়ে থাকেন, এবার আমাদেরকে কিছু (অর্থ-সম্পদ) দিন। কথাটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকে অসন্তোষের ভাব প্রকাশ পেল। এরপর ইয়ামানের একটি প্রতিনিধি দল আসলে তিনি তাঁদেরকে বললেন, বনী তামীম যখন খোশ-খবরী গ্রহন করলোই না তখন তোমরা সেটি গ্রহন কর। তারা বললেন, আমরা তা গ্রহন করলাম ইয়া রাসূলাল্লাহ!

ছবি বানান