বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০৫৫
বায়ান (রহঃ) ... আবূ মূসা আশ’আরী (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমি (বিদায় হাজ্জে) মক্কার বাত্হা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিত হলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ’তুমি কি হাজ্জের (হজ্জ) ইহরাম বেঁধেছ?’ আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে (পূনরায়) জিজ্ঞাসা করলেন, কোন প্রকার হাজ্জের (হজ্জ) ইহরামের নিয়ত করেছ? আমি বললাম, ’আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহরামের মতো ইহরামের নিয়্যত করে তালবিয়া পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বায়তুল্লাহ্ তাওয়াফ কর এবং সাফা ও মারওয়া সায়ী কর। এরপর (ইহরাম খুলে) হালাল হয়ে যাও। তখন আমি বায়তুল্লাহ্ তাওয়াফ করলাম ও সাফা এবং মারওয়া সায়ী করলাম। এরপর আমি কায়েস গোত্রে এক মহিলার কাছে গেলাম, সে আমার চুল আঁচড়ে (ইহরাম থেকে মুক্ত করে) দিল।