বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০৬৫
তিনি বলেন, আমরা (মদিনা মুনাওয়ারা থেকে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওয়ানা হলাম। আমাদের মধ্যে কেউ কেউ উমরার ইহরাম বেঁধেছিলেন আর কেউ কেউ হাজ্জের (হজ্জ) ইহরাম, আবার কেউ কেউ হাজ্জ (হজ্জ) ও উমরা উভয়ের ইহরাম বেঁধেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জের (হজ্জ) ইহরাম বেঁধেছিলেন। যাঁরা শুধু হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধেন অথবা হাজ্জ (হজ্জ) ও উমরার ইহরাম একসঙ্গে বাঁধেন, তারা কুরবানীর দিন দশই যিলহাজ্জ এর পূর্বে হালাল হতে পারবে না।