বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০৭৭
আবদুল্লাহ ইবনু মুহাম্মদ জু’ফী (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সামুদ গোত্রের) হিজর বস্তি অতিক্রম করেন, তখন তিনি বললেন, যারা নিজ আত্নার উপর অত্যাচার করেছে তাদের আক্রান্তস্থলে ক্রন্দনাবস্থা ব্যতীত প্রবেশ করো না। যেন তোমাদের প্রতিও শাস্তি নিপতিত না হয় যা তাদের প্রতি নিপতিত হয়েছিল। তারপর তিনি তাঁর মস্তক আবৃত করেন এবং অতি দ্রুতবেগে চলে উক্ত স্থান অতিক্রম করেন।