বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০৮১
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনার নিকটবর্তী হলেন, তখন তিনি বললেন, মদিনাতে এমন সম্প্রদায় রয়েছে যারা কোন দূরপথ ভ্রমন করেনি, এবং কোন উপত্যকাও অতিক্রম করেনি তবুও তারা তোমাদের সাথে (সওয়াবে) শরীক রয়েছে। সাহাবায়ে কিরাম (রাঃ) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! তারা তো মদিনায়-ই অবস্থান করছিল। তখন তিনি বললেন, তারা মদিনায়ই রয়ে গেছে, তবে ওযর তাদের আটকে রেখেছিল।