বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,০৮৭
মুহাম্মদ ইবনু আরআরা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, উমর ইবনু খাত্তাব (রাঃ) ইবনু আব্বাস (রাঃ) কে তাঁর কাছে বসাতেন। এতে আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) তাঁকে বললেন, আমাদেরও তো ইবনু আব্বাস (রাঃ) এর সমবয়সী ছেলেপুলে আছে! তখন উমর (রাঃ) বললেন, সে কিরুপ মর্যাদার লোক তা তো আপনারাও জানেন। এরপর উমর (রাঃ) ইবনু আব্বাস (রাঃ) কেإِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ এই আয়াতের প্রকৃত মর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর (তাঁকে অবগত করানো হয়েছে)। তখন উমর (রাঃ) বললেন, আমিও তা-ই মনে করি যা তুমি মনে করছ।