Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,১০১

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

সোমবারে সাহাবীগণ ফজরের সালাতরত ছিলেন। আর আবূ বকর (রাঃ) তাদের সালাতের জামাতের ইমামতী করছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়িশা (রাঃ) এর কক্ষের পর্দা উঠিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করলেন। সাহাবীগণ কাতারবন্দী অবস্থায় সালাত (নামায/নামাজ) আদায়ের নিমিত্তে পিছিয়ে আসতে মনস্থ করলেন। তিনি ধারনা করেছিলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সালাত আদায়ের জন্য বেরিয়ে আসার ইচ্ছা করছেন। আনাস (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আনন্দে সাহাবীগণের সালাত ভঙ্গের উপক্রম হয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইশারায় তাদের সালাত পুরা করতে বললেন। তারপর তিনি কক্ষে প্রবেশ করলেন ও পর্দা টেনে দিলেন।

ছবি বানান