বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,১১১
তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ প্রকটরূপ ধারণ করে তখন তিনি বেহুশ হয়ে পড়েন। এ অবস্থায় ফাতিমা (রাঃ) বললেন, উহ! আমার পিতার উপর কত কষ্ট! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, আজকের পরে তোমার পিতার উপর আর কোন কষ্ট নেই। যখন তিনি ইন্তেকাল করলেন তখন ফাতিমা (রাঃ) বললেন, হায়! আমার পিতা! রবের ডাকে সাড়া দিয়েছেন। হায় আমার পিতা! জান্নাতুল ফিরদাউসে তাঁর বাসস্থান। হায় পিতা! জিবরীল (আলাইহিস সালাম) কে তাঁর ইন্তেকালের খবর পরিবেশন করছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সমাহিত করা হল, তখন ফাতিমা (রাঃ) বললেন, হে আনাস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাটি চাপা দিতে কি করে তোমাদের প্রাণ সায় দিল।