Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,১১৭

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাদল প্রেরণ করেন এবং উসামা ইবনু যায়দ (রাঃ) কে তাদের আমীর নিযুক্ত করেন। তখন সাহাবীগণ তাঁর নেতৃত্বের সমালোচনা করতে থাকেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, তোমরা আজ তার নেতৃত্বের সমালোচনা করছ, এভাবে তোমরা তাঁর পিতা (যায়দ)- এর নেতৃত্বের প্রতিও সমালোচনা করতে। আল্লাহর কসম সে (যায়দ) ছিল নেতৃত্বের জন্য যোগ্য ব্যাক্তি এবং সে আমার কাছে লোকদের মধ্যে প্রিয়তম ব্যাক্তি। আর এ (উসামা) তার পিতার পরে লোকদের মধ্যে আমার কাছে প্রিয়তম ব্যাক্তি।

ছবি বানান