Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,১৪১

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেন, একদা কূবা মসজিদে সাহাবীগণ ফজরের সালাত (নামায/নামাজ)-রত ছিলেন। এমন সময় এক ব্যাক্তি এসে বলল, আজ রাতে [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি] কুরআনের আযাত নাযিল হয়েছে, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ ফিরাতে নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আপনারা সে দিকে মুখ ফিরিয়ে নেন। তখন তারা আপন আপন অবস্থায় মুখ ফিরিয়ে নেন এবং কাবার দিকে মুখ করেন। সে সময় তাদের মুখ সিরিয়ার দিকে ছিল।

ছবি বানান