বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,১৫১
তিনি বলেন, তাঁর নিকট ’আশ’আস (রাঃ) আসেন। এ সময় ইবনু মাসঊদ (রাঃ) পানাহার করছিলেন। তখন আশ’আস (রাঃ) বললেন, আজকে তো ’আশূরা (আশুরা/আসুরা/আসূরা)। তিনি বললেন, রমযানের রোযার বিধান নাযিল হওয়ার পূর্বে ’আশূরার রোযা পালন করা হতো। যখন রমযানের রোযা নাযিল হল তখন তা পরিত্যাগ করা হয়েছে। এস, তুমিও খাও।