বুখারী শরীফ - হাদীস নং ৪২
আল্লাহ্ তা’আলার বাণীঃ আমি তাঁদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম (১৮ঃ ৩৩) যাতে মুমিনদের ঈমান আরো বেড়ে যায় (৭৪ঃ ৩১) তিনি আরও ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাংগ করে দিলাম (৫ঃ ৩) পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেয়া হলে তা অসম্পূর্ণ হয়। ৪২। মুসলিম ইবনু ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ’লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি যব পরিমানও নেকী থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে এবং যে’লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমানও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে ’লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ইমাম আবূ ’আবদুল্লাহ মুখারী (রহঃ) বলেন, আবান (রহঃ) কাতাদা (রহঃ) আনাস (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেকী (خَيْر) এর স্থলে ’ঈমান’ শব্দটি রিওয়ায়েত করেছেন।