Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,২৪৩

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

আবূ নু’আইম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’ইশার সালাত (নামায/নামাজ) পড়েছিলেন, তিনি সামি আল্লাহলিমান হামিদা বললেন, তারপর সিজদা করার পূর্বে বললেন, হে আল্লাহ! আয়্যাশ ইবনু আবূ রাবিয়াকে মুক্ত করুন, হে আল্লাহ! সালামা ইবনু হিশামকে মুক্ত করুন, হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদকে মুক্ত করুন, হে আল্লাহ! অসহায় মু’মিনদেরকে মুক্ত করুন, হে আল্লাহ, মুযার গোত্রের উপর কঠিন শাস্তি নাযিল করুন, হে আল্লাহ! এটাকে ইউসুফ (আলাইহিস সালাম) এর যুগের দূর্ভিক্ষে রূপান্তরিত করুন।

ছবি বানান