Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,২৭৩

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

يَلْبِسَكُمْ শব্দটি الْتِبَاسٌ থেকে উৎসারিত, তোমাদেরকে মিশ্রিত করে দিবেন, يَلْبِسُوْا তারা মিশ্রিত হয়,شِيَعًا বিভিন্ন দল। ৪২৭৩। আবূ নূ’মান (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেছেন, যখনই এই আয়াতقُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ নাযিল হল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’’আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আবার যখনأَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ অবতীর্ণ হল তখনও বললেন আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এবং যখনأَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ নাযিল হল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তুলনামূলকভাবে হালকা, তিনিهَذَا أَهْوَنُ কিংবাهَذَا أَيْسَرُ বলেছেন।

ছবি বানান