বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,২৭৮
ইবনু ’আব্বাস (রাঃ) বলেছেন, كُلَّ ذِيْ ظُفُرٍ উট, উটপাখী, الْحَوَايَا অন্ত্রসমূহ। অন্যজন বলেছেন هَادُوْا ইয়াহুদী হয়ে গেছে, তবে আল্লাহর বাণী هُدْنَا মানে تُبْنَا অর্থাৎ আমরা তওবা করেছি, هَائِدٌ تَائِبٌ তওবা্কারী। ৪২৭৮। ’আমর ইবনু খালিদ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেছেন যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আল্লাহ তা’আলা ইহুদীদেরকে লানত করেছেন, যখন তিনি তাদের উপর চর্বি হারাম করেছেন তখন তারা ওটাকে তরল করে জমা করেছে, তারপর বিক্রি করে তার মূল্য ভোগ করেছে। আবূ আসিম (রহঃ) ... হাদীস বর্ণনা করেছেন জাবির (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।