Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৪৪

প্রায় ১ মিনিট · ৬৫ শব্দ

একজন কালো বর্ণের পুরুষ অথবা বলেছেন কালো বর্ণের মহিলা মসজিদ ঝাড়ু দিত। সে ইন্তেকাল করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাহাবীগণ বললেন, সে ইন্তেকাল করেছে। তিনি বললেনঃ তোমরা আমাকে খবর দিলে না কেন? আমাকে তার কবরটা দেখিয়ে দাও। তারপর তিনি তার কবরের কাছে গেলেন এবং তার জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

ছবি বানান