Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৪৬

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: (نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا) لِلْمَسْجِدِ يَخْدُمُهُ ইবনে আব্বাস (রাঃ) (এ আয়াত) ’আমার গর্ভে যা আছে তা একান্ত আপনার জন্য উৎসর্গ করলাম’ (৩ : ৩৫)। এর ব্যাখ্যায় বলেনঃ মসজিদের খিদমতের জন্য উৎসর্গ করলাম। ৪৪৬। আহমদ ইবনু ওয়াফিদ (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, একজন পুরুষ অথবা বলেছেন একজন মহিলা মসজিদ ঝাড়ু দিতেন। [রাবী সাবিত (রহঃ) বলেন] আমার মনে হয় তিনি বলেছেন একজন মহিলা। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হদীস বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করেছেন।

ছবি বানান