Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,৬০১

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে আল্লাহ তা’আলার বাণীإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, কাউছার একটি নহর যা তোমাদের নবী মুহাম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রদান করা হয়েছে। এর দু’টো পাড় রয়েছে। উভয় পাড়ে বিছানো রয়েছে খোখলা মোতি। এর পাত্রের সংখ্যা তারকারাজির অনুরূপ। (অন্য সনদে) যাকারিয়া (রহঃ) ... আবূ ইসহাক (রহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।

ছবি বানান