বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৩০
তিনি বললেন, সমপর্যায়ের ঐ সূরাগুলো সম্পর্কে আমি খুব অবগত আছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকআতে জোড়া জোড়া পাঠ করতেন। তারপর আবদুল্লাহ (রাঃ) দাঁড়ালেন এবং আলকামা (রহঃ) তাকে অনুসরণ করলেন। যখন আলকামা (রহঃ) বাড়ি থেকে বেরিয়ে আসলেন তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এগুলো মোট বিশটি সূরা, ইবনু মাসঊদ (রাঃ) এর সংকলন মুতাবিক মুফাসসাল থেকে যার শুরু এবং যার শেষ হচ্ছে অর্থাৎ ’হামীম’ ’আদদুখান’ এবং ’আম্মা ইয়াতাসা আলূন’।