বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৩২
তিনি বলেন, প্রতি বছর জিবরীল(আলাইহিস সালাম) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একবার কুরআন শরীফ দাওর করতেন। কিন্তু যে বছর তিনি ওফাত লাভ করেন সে বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে দু’বার দাওর করেন। প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে দশ দিন ই’তিকাফ করতেন। কিন্তু যে বছর তিনি ওফাত লাভ করেন সে বছর তিনি বিশ দিন ই’তিকাফ করেন।