বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৩৫
তিনি বলেন, আমরা হিমস শহরে ছিলাম। এ সময় ইবনু মাসঊদ (রাঃ) সূরা ইউসুফ তিলাওয়াত করলেন। তখন এক ব্যাক্তি বললেন, এ সূরা এভাবে নাযিল হয়নি। এ কথা শুনে ইবনু মাসঊদ (রাঃ) বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এ সূরা তিলাওয়াত করেছি। তিনি বলেছেন, তুমি সুন্দরভাবে পাঠ করেছ। এসময় তিনি ঐ লোকটির মুখ থেকে মদের গন্ধ পেলেন। তাই তিনি তাকে বললেন, তুমি আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা কথা বলা এবং মদ পান করার মত জঘন্যতম অপরাধ এক সাথে করছ? এরপর তিনি তার ওপর হদ (অপরাধে নির্ধারিত শাস্তি) জারি করলেন।