বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৩৭
তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কে কে কুরআন সংগ্রহ করেছেন? তিনি বললেন, চারজন এবং তাঁরা চারজনই ছিলেন আনসারী সাহাবী। তাঁরা হলেনঃ উবায় ইবনু কা’ব (রাঃ), মু’আয ইবনু জাবাল (রাঃ), যায়দ ইবনু সাবিত (রাঃ) এবং আবু যায়দ (রাঃ)। (অন্য সনদে) ফাদল (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে অনুরূপ করেছেন।