বু
বুখারী শরীফ - হাদীস নং ৪,৬৩৯
তিনি বলেন, উমর (রাঃ) বলেছেন, আলী (রাঃ) আমাদের মধ্যে সর্বোত্তম বিচারক এবং উবায় (রাঃ) আমাদের মাঝে বর্বোত্তম কারী। এতদসত্ত্বেও তিনি যা তিলাওয়াত করেছেন, আমার তার কতিপয় অংশ বর্জন করছি, অথচ তিনি বলেছেন, আমি তা আল্রাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যবান মুবারক থেকে শুনেছি, কোন কিছুর বিনিময় আমি তা বর্জন করব না। আল্লাহ বলেছেন, আমি কোন আয়াত রহিত করলে কিংবা বিস্মৃত হতে দিলে তা হতে উত্তম কিংবা তার সমতুল্য কোন আয়াত আনয়ন করি।